© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ট্রেন দুর্ঘটনা / লাইন ক্লিয়ার করতে ১০ ঘণ্টা সময় লাগতে পারে

শেয়ার করুন:
লাইন ক্লিয়ার করতে ১০ ঘণ্টা সময় লাগতে পারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ১৮ মার্চ, ২০২৬
বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতের ঘটনায় উদ্ধার কাজ শুরু হলেও ট্রেন চলাচল সচল হতে আরো ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যায় লাইনচ্যুত বগি সরিয়ে নিতে ঈশ্বরদী জংশন থেকে ঘটনাস্থলে এসেছে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, পাবনার ঈশ্বরদী ও দিনাজপুরের পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসেছে।

রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধার কাজ পুরোদমে শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, সারা রাতের মধ্যে লাইন সচল করা সম্ভব হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এ সময় তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তার খাতিরে জেলা পুলিশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তত আছে।

আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এই লাইন সচল হবে। সান্তাহার জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন বলেন, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী দল এসে লাইন ক্লিয়ার করতে অন্তত ৮-১০ ঘণ্টা সময় লাগবে।

আইকে/টিকে

মন্তব্য করুন