তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়: আফরান নিশো
ছবি: সংগৃহীত
০২:২৯ এএম | ১৯ মার্চ, ২০২৬
মডেল থেকে টিভি নাটকে যখন আসেন, অভিনয়ে আফরান নিশো ছিলেন সেরাদের সেরা! নানামাত্রিক চরিত্র দিয়ে তিনি সাফল্য পেয়েছিলেন। পরে ওটিটিতেও সুনাম অর্জন করেন।
তার অভিনীত ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ দুটি সিনেমাই সাফল্য পেয়েছে। এবার ঈদে নিশো ‘দম’ নিয়ে আসছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রেদওয়ান রনি পরিচালিত, শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘দম’-এর ট্রেলার প্রকাশ হয়। প্রকাশিত ট্রেলারটি সবার নজর কাড়ে।
এটি দেখে দর্শকরা বলছেন, এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া পাঁচ সিনেমার ‘দম’ একেবারে আন্তর্জাতিকমানের ছবি হতে যাচ্ছে! এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশোকে প্রশ্ন করা হয়, ঈদে মেগাস্টার শাকিব খানের সিনেমার সঙ্গে আফরান নিশোর সিনেমা নিয়ে দর্শক আগ্রহ দেখা যায়। এবারের ‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের একই আগ্রহ তৈরী হবে বলে মনে করেন?
উত্তরে নিশো বলেন, যখন নাটকে কাজ করতাম আমাকে এবং অপূর্বকে নিয়ে কথা হতো। মোশাররফ ভাই, চঞ্চল ভাইকে নিয়েও কথা হতো। এক্স-ওয়াই-জেড কাউকে নিয়ে হতো না। একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে কম্পারিজন (তুলনা) হবেই। এগুলো আমি উপভোগ করি। এই তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়। দশ/বিশের সাথে তো আর তুলনা হয়না!

আফরান নিশো বলেন, আমি তিনটি সিনেমায় অভিনয় করলেও বহু নাটকে অভিনয় করেছি। আমি একজন পেশাদার এবং অভিজ্ঞ অভিনেতা।আমার কাছে অনেক আগে থেকে কোনো পর্দা (নাটক/সিনেমা) ম্যাটার করে না, কথাটা অনেক আগে থেকে বলে আসছি। আমি মনে করি, প্রতিযোগিতা থাকা ভালো। পজিটিভ প্রতিযোগিতা আরও থাকা ভালো।
নিশো বলেন, আমার জনরা এবং কনভেনশনাল (প্রচলিত) হিরোইজমের ফরমেটিভ জনরা এক না। সেদিক থেকে এখানে কোনো তুলনা চলে না।আমি গল্প নির্ভর কাজ করি, এখানে যদি কেউ তুলনা করে, করতেই পারে। আবার না করলেও সমস্যা নাই। আমার সিনেমা দেখে তারটা দেখতে পারে, আবার তারটা আগে দেখে আমারটাও দেখতে পারে। কোনো সমস্যা নাই।
এমআর/টিএ