© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক বিতর্কের মাঝেই মেয়েকে নিয়ে শপিং মলে কাঞ্চন

শেয়ার করুন:
রাজনৈতিক বিতর্কের মাঝেই মেয়েকে নিয়ে শপিং মলে কাঞ্চন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ এএম | ১৯ মার্চ, ২০২৬
মঙ্গলবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কাঞ্চন মল্লিক। উত্তরপাড়া কেন্দ্র থেকে এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁকে ঘিরে নানা আলোচনা তৈরি হলেও, দিনের অন্য প্রান্তে সামাজিক মাধ্যমে সামনে আসে তাঁর ব্যক্তিগত জীবনের এক উষ্ণ মুহূর্ত।

অভিনেতার স্ত্রী শ্রীময়ী সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি শপিং মলে স্ত্রী, মা ও ছোট্ট মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন কাঞ্চন। পারিবারিক এই ভিডিওতে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁদের দেড় বছরের কন্যা কৃষভি।

লাল ফ্রক, মাথায় দুটি ঝুঁটি আর গুটিগুটি পায়ে হাঁটা- সব মিলিয়ে খুদে কৃষভিকে দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেন। আধো আধো কথায় তার সরল উপস্থিতি ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে বাবার কাছে আবদার করে একটি খেলনা ফোন কিনে নেওয়ার দৃশ্যটি সামাজিক মাধ্যমে আলাদা করে প্রশংসা কুড়িয়েছে।



রাজনৈতিক বিতর্কের আবহের মধ্যেও এই ছোট্ট পারিবারিক মুহূর্ত অনেকের কাছে স্বস্তির ছবি হয়ে উঠেছে।

এদিকে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে সংযত অবস্থানেই রয়েছেন কাঞ্চন মল্লিক। তিনি জানিয়েছেন, প্রার্থী নির্ধারণ পুরোপুরি দলের সিদ্ধান্ত এবং তিনি দলের সঙ্গেই আছেন।

উত্তরপাড়া কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়- কে। ফলে ওই কেন্দ্রের নির্বাচনী লড়াই ঘিরে রাজনৈতিক আগ্রহও বাড়ছে।

একদিকে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে পরিবারের মধুর সময়- দুই কারণেই এখন আলোচনায় কাঞ্চন মল্লিক।

এসকে/টিকে

মন্তব্য করুন