© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

শেয়ার করুন:
কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ এএম | ১৯ মার্চ, ২০২৬
ইরানের হামলার কারণে শিল্পাঞ্চলে আগুন লেগেছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে তারা এক বিবৃতিতে বলেছে, রাস লাফফান শিল্পাঞ্চলে লাগা আগুন নেভাতে কাজ করছে জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে ইরানের এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে কাতার বলেছিল লাস রাফফানের গ্যাস অবকাঠামোতে হামলার ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে দেশটি জানিয়েছে, ওই শিল্পাঞ্চলে আগুন লেগেছে। যা নিয়ন্ত্রণে কাজ চলছে।

সূত্র: আলজাজিরা

আরআই/ এসএন

মন্তব্য করুন