© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের জ্বালানি স্থাপনায় আর কোনো হামলা চান না ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের জ্বালানি স্থাপনায় আর কোনো হামলা চান না ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ এএম | ১৯ মার্চ, ২০২৬
ইরানের অন্যতম বৃহৎ 'সাউথ পার্স' গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার পর দেশটির জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন আঘাত চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ মার্চ) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতেই মূলত বুধবারের ওই ইসরায়েলি হামলাকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর নতুন করে আর কোনো সামরিক পদক্ষেপের পক্ষে নন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থান একেবারেই চূড়ান্ত নয় বলে প্রতিবেদনে জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার অনুমতি দিতে পারেন বলে মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আরআই/  এসএন

মন্তব্য করুন