© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার আতিফ আসলামের কণ্ঠে ফিরছে পিএসএল উন্মাদনা

শেয়ার করুন:
এবার আতিফ আসলামের কণ্ঠে ফিরছে পিএসএল উন্মাদনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ১৯ মার্চ, ২০২৬
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরকে সামনে রেখে উন্মোচন করা হয়েছে এবারের অফিসিয়াল অ্যান্থেমের শিল্পীদের তালিকা। কিংবদন্তি কণ্ঠশিল্পী আতিফ আসলাম থাকছেন প্রধান ভূমিকায়, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে জানায়, ‘নতুন এক যুগ, কিংবদন্তি এক কণ্ঠ, এইচবিএল পিএসএল অ্যান্থেমে নেতৃত্ব দিচ্ছেন আতিফ আসলাম।’ তার সঙ্গে আরো পারফর্ম করবেন সাবরি সিস্টার্স, আইমা বেগ ও দানিয়া কানওয়াল।
 

এর আগে সপ্তম আসরের জনপ্রিয় অ্যান্থেম ‘আগে দেখ’-এ আইমা বেগের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন আতিফ আসলাম। ফলে দ্বিতীয়বারের মতো পিএসএল অ্যান্থেমে তার নেতৃত্ব থাকছে।
 
এবারের আসর শুরু হবে ২৬ মার্চ এবং চলবে ৩ মে পর্যন্ত। মোট ৩৯ দিনের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৮টি দল।

আগের ছয়টি দলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান।

পিআর/এসএন

মন্তব্য করুন