© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন গায়িকা মঙ্গলি

শেয়ার করুন:
‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন গায়িকা মঙ্গলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ১৯ মার্চ, ২০২৬
‘কেডি: দ্য ডেভিল’ ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের পর অবশেষে মুখ খুলেছেন গায়িকা মঙ্গলি। গানের কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স নিয়ে সমালোচনার মুখে পড়ে তিনি ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চান।

মঙ্গলি জানান, গানটি গাওয়ার সময় এর সামাজিক প্রভাব নিয়ে তিনি তেমন ভাবেননি। তবে পরে বুঝতে পারেন, গানের কিছু শব্দ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন, তার উদ্দেশ্য কখনোই কাউকে অসম্মান করা ছিল না, বরং শ্রোতাদের আনন্দ দেওয়াই ছিল লক্ষ্য।



বিতর্কের জেরে গানটিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আপত্তিকর শব্দ বাদ দিয়ে নতুন করে মার্জিত লিরিক্স লিখেছেন গীতিকার রকিব আলম। সেই অনুযায়ী গানটি আবার রেকর্ড করা হচ্ছে। মঙ্গলি জানান, সংশোধিত সংস্করণটি আগের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং খুব শিগগিরই সব প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।

এর আগে অভিনেত্রী নোরা ফতেহিও এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলেছিলেন, তিনি হিন্দি গানের অর্থ জানতেন না। এখন মঙ্গলির সরাসরি ক্ষমা প্রার্থনা পরিস্থিতি কিছুটা শান্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে নতুন সংস্করণটি সেন্সর বোর্ডের অনুমোদন পায় কি না, সেদিকেই নজর রয়েছে সবার।

পিআর/এসএন

মন্তব্য করুন