© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে শাকিরার কনসার্ট হঠাৎ স্থগিত, দুঃখ প্রকাশ গায়িকার

শেয়ার করুন:
ভারতে শাকিরার কনসার্ট হঠাৎ স্থগিত, দুঃখ প্রকাশ গায়িকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১৯ মার্চ, ২০২৬
ভক্তদের টিকিট কেনার উত্তেজনার মাঝেই ঘোষণা এলো ভারতে শাকিরার কনসার্ট স্থগিত হয়েছে। হঠাৎ কনসার্ট স্থগিতে সংগীতপ্রেমীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন গায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 'ফিডিং ইন্ডিয়া কনসার্ট'-এর ব্যানারে আগামী ১০ ও ১১ এপ্রিল মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তিনটি কনসার্টই বৈশ্বিক অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

 
জানা যায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, ইরান-ইসরায়েল সংঘাতজনিত নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে ২০২৬ সালের এপ্রিল মাসে নির্ধারিত শাকিরার ভারত সফর স্থগিত হয়েছে।
  
আয়োজকরা জানায়, আকাশপথে ঝুঁকি, ফ্লাইট রুটে অনিশ্চয়তা সব মিলিয়ে আন্তর্জাতিক ট্যুর ঝুঁকিপূর্ণ হওয়ায় শিল্পী, ক্রু এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েছে কনসার্ট কর্তৃপক্ষ। তাই আপাতত বিশাল আয়োজনের গানের আসর স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শাকিরাও দুঃখ প্রকাশ করেছেন অনাকাঙিক্ষত এ পরিস্থিতির জন্য।
  
প্রসঙ্গত, ভারতে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন তারিখের কনসার্টে ভক্তদের কেনা টিকিটগুলো বৈধ থাকবে, এমনটাই জানিয়েছে টিকিটিং প্ল্যাটফর্ম। 

এমআই/টিকে

মন্তব্য করুন