© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল কাজলের?

শেয়ার করুন:
আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ছিল কাজলের?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৯ পিএম | ১৯ মার্চ, ২০২৬
দীর্ঘদিন পর আবার আলোচনায় উঠে এল ‘ফানা’ ছবির এক স্মরণীয় গান এবং তার শুটিংয়ের নেপথ্য গল্প। দুই দশক আগের সেই ছবিতে আমির খান ও কাজল-এর রসায়ন দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। বিশেষ করে বৃষ্টিভেজা অন্তরঙ্গ দৃশ্যভরা ‘দেখো না’ গানটি তখন ব্যাপক আলোচিত হয়েছিল। তবে সেই দৃশ্য নিয়েই নাকি শুরুতে আপত্তি ছিল কাজলের।

ছবির পরিচালক কুণাল কোহেলি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবির গল্প শোনানোর সময় প্রথমে তাঁর মনে হয়েছিল, কাজল হয়তো এই চরিত্রে রাজি হবেন না। কারণ তখন তিনি মাতৃত্বের দায়িত্বে ব্যস্ত, এক সন্তানের মা। কিন্তু গল্প শোনার পর কাজল দ্রুত সম্মতি দেন। তবু একটি বিষয় তাঁকে ভাবিয়ে তুলেছিল বৃষ্টির মধ্যে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের উপস্থাপন।



শুটিংয়ের প্রথম দিনেই নাকি কাজল পরিচালককে স্পষ্ট করে বলেছিলেন, এই গান তাঁকে একদিন শ্বশুরবাড়ির সবার সঙ্গে বসে দেখতে হবে। তাই দৃশ্য নির্মাণে যেন সেই দিকটিও মাথায় রাখা হয়। তাঁর ভয় ছিল, পর্দায় অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে পরিবারের প্রবীণ সদস্যরা বিরক্ত হতে পারেন। তবে পরিচালক দৃশ্যের আবেগ ও চরিত্রের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই কাজ এগিয়ে নেন।

ছবিতে কাজল অভিনয় করেছিলেন দৃষ্টিহীন এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র নির্মাণেও প্রচলিত ধারণা ভাঙার চেষ্টা ছিল পরিচালকের। তিনি জানান, দৃষ্টিহীন চরিত্র মানেই কালো চশমা এই ধারণা থেকে তিনি সরে আসতে চেয়েছিলেন। কারণ তাঁর মতে, চরিত্রটির চোখই ছিল অনুভূতির প্রধান ভাষা। তাই দর্শক ও নায়কের দৃষ্টি যেন চোখেই আটকে থাকে, সে কারণেই মুখের অভিব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

পরিচালকের ব্যাখ্যায়, শারীরিক সীমাবদ্ধতা থাকা মানেই প্রেম বা আকাঙ্ক্ষার প্রকাশ থেমে যাবে এমন ভাবনায় তিনি বিশ্বাসী নন। তাই দৃষ্টিহীন এক নারীর প্রেমকেও তিনি স্বাভাবিক আবেগের মধ্যেই দেখাতে চেয়েছিলেন, আলাদা করুণা নয়।

মুক্তির পর ছবির গল্প যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই গানগুলোও পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। বহু বছর পর সেই ছবির নেপথ্যের এই ব্যক্তিগত দ্বিধা আবার নতুন করে আলোচনায় এনে দিল কাজলকে।

পিআর/টিকে

মন্তব্য করুন