© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কায় ট্রেনের ছাদে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
রাজবাড়ীতে রেলব্রিজে ধাক্কায় ট্রেনের ছাদে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ১৯ মার্চ, ২০২৬
রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদের ওপর থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন। পরে ট্রেনটি কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি ছাদ থেকে নামানো হয়।

কালুখালী জংশনের সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন জানান, ট্রেনটির ছাদে থাকা এক যুবক কালিকাপুর রেলব্রিজে থাক্কা লেগে ছাদের উপর পড়ে যান। পরে ট্রেনটি কালুখালী স্টেশনে এলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এমআই/টিকে

মন্তব্য করুন