© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালিতে টোল আদায়ের কথা ভাবছে ইরান

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে টোল আদায়ের কথা ভাবছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৮ পিএম | ১৯ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর জন্য তেহরানকে টোল ও কর দিতে হবে- এমন একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন ইরানের আইনপ্রণেতারা।বিষয়টি জানিয়েছেন সংসদ সদস্য সোমায়ে রাফিই।

আইএসএনএ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ওয়ালিআসর স্কোয়ারে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় ‘হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায়’ ইরানের কর্তৃত্বের কথা তুলে ধরেন সোমায়ে রাফিই।

তিনি বলেন, ‘আমরা আমাদের শত্রুদের আগের সেই আরাম-আয়েশ কেড়ে নিয়েছি, এবং তারা এখন এই বাস্তবতা মেনে নিতে পারছে না। তারা স্রেফ এটি সহ্য করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, এ যুদ্ধের সমাপ্তি ঘটবে ইরানের এক চূড়ান্ত ও নিশ্চিত বিজয়ের মাধ্যমে এবং এর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত আমাদের শত্রুদের জন্য চ্যালেঞ্জিং হয়েই থাকবে।’

সূত্র : বিবিসি বাংলা

এমআর/টিকে 

মন্তব্য করুন