© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ১৯ মার্চ, ২০২৬
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে কর্তৃপক্ষ আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দক্ষিণ-পূর্ব ইরানে আটক হয়েছে ১৩ জন।

ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি কর্তৃক শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতরা দেশজুড়ে অস্থিরতা তৈরি এবং হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল।

এছাড়া মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা ইরাক সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম ইরানে পাঁচটি সশস্ত্র ভাড়াটে চক্রকে নির্মূল করেছে।

এর আগে খবর এসেছিল যে, উত্তর আলবোর্জ প্রদেশে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কগুলোতে যুদ্ধের ফুটেজ পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।

এদিকে ইরানের আধাসামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করা ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানায়, গ্রেপ্তারকৃতরা রেড ক্রিসেন্ট সেন্টার এবং বিভিন্ন চেকপোস্টের ছবি ও লোকেশন মার্কিন এবং ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে পাঠিয়ে আসছিল, যাতে করে ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানানো যায়।

আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, লোকেশন শনাক্তকারী ডিভাইস, বিশেষায়িত যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন