© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত!

শেয়ার করুন:
বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ১৯ মার্চ, ২০২৬
টেলিপাড়ার খলনায়িকা মানসী সেনগুপ্ত তাঁর পুত্রের প্রথম জন্মদিনে প্রকাশ্যে আনলেন ব্যক্তিগত জীবনের বড় সিদ্ধান্ত। বুধবার ১৮ মার্চ ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে ছেলের এক বছরের জন্মদিন পালন করেন অভিনেত্রী। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে পঞ্চব্যঞ্জন সাজিয়ে, মাসির হাতে বোনপোর জন্য পায়েস রান্না করেও দিবসটি উদযাপন করা হয়। তবে জন্মদিনের ছবিতে স্বামীকে দেখা না যাওয়ায় এবং মানসীর আবেগঘন পোস্টে “তোমার মাও আমি, বাবাও আমি” কথাটি উল্লেখ করায় নেটপাড়ায় নতুন করে জল্পনা সৃষ্টি হয়।



সংবাদমাধ্যমকে সরাসরি মন্তব্যে মানসী জানালেন, “আমার স্বামীর সঙ্গে অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। ছেলেমেয়ের স্বার্থে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্সের আবেদন করেছি। তবে মা-বাবা হিসাবে দু’জনেই নিজেদের দায়িত্ব পালন করব। ছেলের জন্মদিনে ও এসেওছে, কিন্তু স্বামী-স্ত্রী হিসাবে সম্পর্ক এগিয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না।” এই ঘোষণার সঙ্গে সামাজিক মাধ্যমের পোস্ট মিলিয়ে অনুরাগীরা ধারণা করছেন, অভিনেত্রী এখন একাই সন্তান লালন ও যত্নে নিয়োজিত।

বর্তমানে মানসী নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-তে কাজ করছেন। সন্তান ও কাজের ভারসাম্য বজায় রেখে তিনি ব্যক্তিগত জীবনের এই কঠিন সিদ্ধান্ত সবার সামনে রেখেছেন। জন্মদিনের মুহূর্তে খুশি এবং আবেগের সংমিশ্রণ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

পিআর/টিকে

মন্তব্য করুন