© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাত্রী কল্যাণ সমিতিকে ওপেন চ্যালেঞ্জ দিলেন সড়কমন্ত্রী

শেয়ার করুন:
যাত্রী কল্যাণ সমিতিকে ওপেন চ্যালেঞ্জ দিলেন সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ১৯ মার্চ, ২০২৬
'যাত্রী কল্যাণ সমিতি মনগড়া তথ্য দিচ্ছে' ঈদ যাত্রায় কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না- বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এমনকি তিনি যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন।

আজ রাজধানীতে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যাত্রী কল্যাণ সমিতি মনগড়া তথ্য দিচ্ছে। সরকারিভাবে বিআরটিএ, হাইওয়ে পুলিশ নিয়মতান্ত্রিক ভাবে সঠিক ডাটা কালেক্ট করছে। সেখানে ঈদ যাত্রায় নৈরাজ্যের কোন তথ্য পাওয়া যায় নি।

তিনি আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির কোন সঠিক রেজিস্ট্রেশন আছে কিনা জানা নেই। তাদের ডাটার কোন ব্যাখ্যা নেই। সাড়া বছর খোঁজ না থাকলেও ঈদের সময় জনগণের দৃষ্টি আকর্ষণ করতে মনগড়া বিবৃতি দেন এই সমিতির সাধারণ সম্পাদক। উনি বিশেষ উদ্দেশ্যে এসব কথা বলেন বলে মনে করেন শেখ রবিউল আলম।

এমনকি ঈদ যাত্রায় ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদককে ওপেন চ্যালেঞ্জ দেন মন্ত্রী। তিনি বলেন, ঈদ যাত্রায় নৈরাজ্যের কোন তথ্য নিয়ে দ্বিমত থাকলে তারা সরকার পক্ষের সাথে বিতর্ক করতে পারেন। এরপর ঠিক করা হবে কারা সফল আর কারা ব্যর্থ।

টিকে/

মন্তব্য করুন