© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে / সৌদি যুবরাজ ও কুয়েতের আমিরের ফোনালাপ

শেয়ার করুন:
সৌদি যুবরাজ ও কুয়েতের আমিরের ফোনালাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ১৯ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-সাবাহ টেলিফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেইউএনএ এ খবর জানিয়েছে। খবর আলজাজিরার

সংবাদ সংস্থা কেইউএনএ জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নিজেদের সব ধরনের সক্ষমতা ও সম্পদ কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালাচ্ছে। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একইসঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে, কারণ এই অঞ্চল বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক নেতারা এই সংকটের সমাধানে কূটনৈতিক সমন্বয় ও যৌথ পদক্ষেপের ওপর জোর দিচ্ছেন, যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।

এমআই/টিকে

মন্তব্য করুন