© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ পিএম | ১৯ মার্চ, ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ সরাসরি সহায়তা পাবে এবং এজন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন আরও বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মতো যারা ধর্ম নিয়ে কাজ করে এবং নৈতিক শিক্ষা দেয়, তাদের প্রতিও এই সুবিধা ধীরে ধীরে পৌঁছানো হবে।

খাল খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন করা হয়েছে। এটি সেচের উন্নতি, মৎস্য চাষ ও হাঁস চাষের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষ্যে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন