ইরানের প্রধান গ্যাস ফিল্ডে আর হামলা চালাবো না: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০২:৫২ এএম | ২০ মার্চ, ২০২৬
ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরশুদিন ইরানের গ্যাস ফিল্ডে একক সিদ্ধান্তে তারা হামলা চালিয়েছেন বলেও জানান নেতানিয়াহু।
এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এ দখলদার। কিন্তু এটি কাজে দেবে না। নেতানিয়াহু গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “ইরানের শাসকগোষ্ঠী হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে দিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।”
এছাড়া যুক্তরাষ্ট্রকে ইসরায়েল এ যুদ্ধে টেনে আনেনি বলে দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, ট্রাম্পই তাকে এক বছর আগে বলেছিলেন ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
সূত্র: আলজাজিরা
আইকে/টিকে