সৌদি আরবে নিহত মোশাররফের লাশ দেশে আসছে আজ
ছবি: সংগৃহীত
০৪:৩৮ এএম | ২০ মার্চ, ২০২৬
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের মরদেহ শুক্রবার (২০ মার্চ) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী। জানা গেছে, সৌদি আরব সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নম্বর SV806 যোগে রিয়াদ থেকে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ করা হবে। এসময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী ব্রিফিং করবেন বলে জানা গেছে।
আইকে/টিকে