ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন
ছবি: সংগৃহীত
০৭:২৭ এএম | ২০ মার্চ, ২০২৬
ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এ হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আলজাজিরা জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য।’
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে আলী লারিজানি ওপর হামলা চালায় দখলদার ইসরায়েলিবাহিনী। এতে তিনি নিহত হন। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চত করে লারিজানি নিহত হয়েছেন। নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দেয়। যা প্রকাশ করে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।’
এসকে/টিকে