© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের প্রতি সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তৃত না করার আহ্বান তুরস্কের

শেয়ার করুন:
ইরানের প্রতি সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তৃত না করার আহ্বান তুরস্কের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ এএম | ২০ মার্চ, ২০২৬
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের প্রতি সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তৃত না করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।

হাকান ফিদান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বোঝার জন্য তুরস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সংঘাত বন্ধে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জানান, তুরস্ক ‘বন্ধুত্বপূর্ণ পরামর্শ’ হিসেবে ইরানকে বলেছে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে।

তিনি আরও বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোতে যে হামলা করছে তা ‘অগ্রহণযোগ্য’। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই যুদ্ধে ইসরায়েল মূল ভূমিকা রাখছে। তবে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার ইরানের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানকে তার হামলা থামাতে হবে এবং সংঘাত আর বাড়ানো যাবে না। এই যুদ্ধ বিস্তৃত হলে কখনোই স্থিতিশীলতা আসবে না।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলার যে দাবি ইরান করছে, তা ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক’। কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার ঘটনাও অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হামলা শুধু কাতার নয়, বরং পুরো বিশ্বের জন্য বড় হুমকি এবং লাখো মানুষের ওপর এর প্রভাব পড়বে।

এসকে/টিকে

মন্তব্য করুন