© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের পর জ্বালানি মানচিত্র বদলাতে চান নেতানিয়াহু

শেয়ার করুন:
যুদ্ধের পর জ্বালানি মানচিত্র বদলাতে চান নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ এএম | ২০ মার্চ, ২০২৬
ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় সারাবিশ্বে তেল ও গ্যাসের বাজারের অস্থিরতা তৈরি হয়েছে। তাই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের জন্য নতুন রুট গড়ে তোলার কথা ভাবছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তার মতে, আরব উপদ্বীপ হয়ে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় বন্দর পর্যন্ত নিয়ে আসা হলে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নেতানিয়াহু। 

তিনি বলেন, তেল ও গ্যাস পাইপলাইন পশ্চিমমুখী করে আরব উপদ্বীপ পেরিয়ে সরাসরি ইসরায়েলে নিয়ে আসা গেলে হরমুজের মতো সংকীর্ণ পথের ওপর নির্ভরতা কমে যাবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত হানার পর উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা শুরু হয়,যার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী—যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয় বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর প্রস্তাবকে সম্ভাব্য বিকল্প জ্বালানি রুট হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, এই যুদ্ধের পর জ্বালানি পরিবহনের মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে।


মন্তব্য করুন