বিশ্বের সকল মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরাইল
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ২০ মার্চ, ২০২৬
বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরাইল। আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ শুভেচ্ছা জানায়।
পোস্টে ইসরাইলে এবং বিশ্বজুড়ে সকল মুসলিমকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়। তাতে ইংরেজি ও আরবিতে ঈদ মোবারক লেখা হয়েছে। ফেসবুকে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে মন্ত্রণালয় লিখেছে, ‘আমাদের ইসরাইলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মুবারক।’
পোস্টে আরো বলা হয়েছে, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরো উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’
এছাড়া ঈদ উপলক্ষে বাণীও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এতে লেখা হয়, ‘এই বছর ঈদুল ফিতর এমন এক জটিল ও সংবেদনশীল সময়ে এসেছে, যখন আমরা ইসরাইল রাষ্ট্র এবং আমাদের অঞ্চলের সকল মানুষের জন্য একটি উন্নততর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রচেষ্টা ও কাজ করে চলেছি। এই লক্ষ্যগুলো অর্জনের পথে আমরা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতি আমাদের গভীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’
এতে আরো বলা হয়, ‘আমরা যেন শিগগিরই শান্তি ও সমৃদ্ধির সুদিন দেখতে পাই। ঈদুল ফিতর মোবারক!’
এসকে/টিকে