ঈদে আল-আকসা মসজিদ বন্ধ রাখায় জেরুজালেমের নিন্দা
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ২০ মার্চ, ২০২৬
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ক্রমাগত বন্ধ রেখে ফিলিস্তিনিদের ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দেওয়ার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে গভর্নরেট এ পদক্ষেপকে মুসলিমদের পবিত্র স্থানের ওপর ইসরায়েলের অব্যাহত অবরোধের অংশ হিসেবে উল্লেখ করে একে একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, পবিত্র এ নগরীতে উপাসনার স্বাধীনতা খর্ব করা এবং দীর্ঘদিনের বিদ্যমান আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখার আন্তর্জাতিক রীতির লঙ্ঘন। ধর্মীয় স্বাধীনতায় এমন হস্তক্ষেপ ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের ওপর চরম আঘাত এবং ওই অঞ্চলে অস্থিরতা আরও উসকে দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমআর/এসএন