© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে পুলিশ লাইন্সের ব্যারাক থেকে মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
নড়াইলে পুলিশ লাইন্সের ব্যারাক থেকে মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ২০ মার্চ, ২০২৬
নড়াইলের পুলিশ লাইন্সের নারী ব্যারাকে মোসা. নূরে জান্নাতুল সোনিয়া (২৬) নামের এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে নড়াইল পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশ সদস্য মোসা. নূরে জান্নাতুল সোনিয়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুতনগর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রের জানা যায়, তিনি কয়েকদিন যাবত মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।

নড়াইল সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার মোসা. নূরে জান্নাতুল সোনিয়া মহিলা ব্যারাকের একটি রুমে একা ছিল। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সুরতহাল প্রতিবেদন শেষে নড়াইল জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে দুপুরে নড়াইল পুলিশ লাইন্স প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে নিজ বাড়ি মানিকগঞ্জের উদ্দেশ্য রওয়া হয়।

এসএন 

মন্তব্য করুন