© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সদরঘাটে লঞ্চের ধাক্কা : ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
সদরঘাটে লঞ্চের ধাক্কা : ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ২০ মার্চ, ২০২৬
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে তলিয়ে যাওয়ার দীর্ঘ ৪৯ ঘণ্টা পর মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, আজ পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ লবণের মিলের বুড়িগঙ্গা নদীর অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে নিহতের স্বজনরা মিরাজ ফকিরের পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে মিডফোর্ট হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে, এ ঘটনায় মিরাজ ফকির ছেলে সোহেল ফকির (২২) মারা গেছেন এবং সোহেলের স্ত্রী রুবা ফকির (২০) গুরুতর আহত অবস্থায় মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নৌ-পুলিশ জানায়, এ ঘটনায় মিরাজ ফকিরের বড় ভাই সিরাজ ফকির বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্তি ৫ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, এ ঘটনায় নিখোঁজ মিরাজ ফকিরের বড় ভাই ও নিহত সোহেল ফকিরের চাচা সিরাজ ফকির বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা দুই লঞ্চের স্টাফ ও পরিচালনার দায়িত্ব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টায় সদরঘাটে ঢাকা-ইলিশা রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমাণ লঞ্চে থাকা এক যাত্রী পিষ্ট হন। এদের মধ্যে রুবা ফকির (২০) নামে এক নারী গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যান।

পুলিশ জানায়, বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যেই তিনি পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এমআই/এসএন  

মন্তব্য করুন