© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

শেয়ার করুন:
পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ এএম | ২১ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান।

ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, নতুন নেতা হিসেবে এটিই মুজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা ইরানি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। বার্তাটি এমন সময় প্রচারিত হল যখন দেশটির সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়লের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে ।

এর আগে, সোমবার (১৮ মার্চ) বিশেষজ্ঞদের পরিষদের বৈঠকে তাকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

পরে মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে সরকারের বিভিন্ন শাখা, বিচার বিভাগ, নিরাপত্তা ও সামরিক সংস্থাসহ রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে বলে রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে।

সূত্র: বিবিসি (ফার্সি)

আইকে/এসএন

মন্তব্য করুন