© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

শেয়ার করুন:
ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৫ পিএম | ২১ মার্চ, ২০২৬
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ইরান থেকে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজবে। যার মধ্যে বাণিজ্যিক নগরী তেলআবিবও রয়েছে।

ইরানের সময় অনুযায়ী এখন সকাল ১০টার একটু বেশি। সাধারণত তারা রাতের বেলা মিসাইল ছুড়ে থাকে। তবে রাত পেরিয়ে দিনের আলো ফোটার পরও হামলা অব্যাহত রাখা হয়েছে।

এর আগে প্রায় সারারাত ধরে দফায় দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। যেগুলোর কিছু সরাসরি ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন