© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাচতে গিয়ে আলমসাধু থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

শেয়ার করুন:
নাচতে গিয়ে আলমসাধু থেকে পড়ে প্রাণ গেল কিশোরের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ২১ মার্চ, ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের রাওতাইল এলাকায় আলমসাধু গাড়ি থেকে ছিটকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে জোহান ড্রিমভ্যালি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গফুর মিয়া (১৬) হরিণাকুন্ডু উপজেলার ভায়না এলাকার বাগআছড়া গ্রামের ফারুখ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদের আনন্দে ঘোরাঘুরির জন্য গফুরসহ কয়েকজন বন্ধু মিলে একটি আলমসাধু গাড়ি ভাড়া করে বের হয়। তারা রাওতাইল এলাকায় পৌঁছালে ডিজে গানের তালে নাচতে গিয়ে হঠাৎ গফুর চলন্ত আলম সাধু গাড়ি থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, বর্তমানে নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইকে/টিকে

মন্তব্য করুন