© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবানন থেকে ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলে প্রাণ গেল ইসরায়েলির

শেয়ার করুন:
লেবানন থেকে ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলে প্রাণ গেল ইসরায়েলির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ২২ মার্চ, ২০২৬
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। আজ রোববার লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ।

এতে দুটি গাড়িতে আগুন ধরে যায়। সেই গাড়ির ভেতর পুড়েই ওই ইসরায়েলি প্রাণ হারান।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে যায়। তার একটির ভেতর থেকে এক ব্যক্তিকে টেনে বের করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তথ্য জানতে পেরেছে, যা তদন্ত করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/এসএন 

মন্তব্য করুন