© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান ও ইসরায়েল যুদ্ধে বিমান সংস্থাগুলোর ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

শেয়ার করুন:
ইরান ও ইসরায়েল যুদ্ধে বিমান সংস্থাগুলোর ক্ষতি ৫৩ বিলিয়ন ডলারের বেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে বিমান শিল্প এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বের শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৫৩ বিলিয়ন ডলার কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ফিন্যান্সিয়াল টাইমস'-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের একটি সংবাদপত্র জানিয়েছে, যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অনেক রুট বন্ধ হয়ে যাওয়ায় এবং ফ্লাইট বাতিল করতে হওয়ায় বিমান সংস্থাগুলো কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালে বিমান সংস্থাগুলোর নির্বাহীরা জ্বালানি ঘাটতির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেট ফুয়েলের (বিমানের জ্বালানি) দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সাধারণত একটি বিমান সংস্থার মোট খরচের এক-তৃতীয়াংশই ব্যয় হয় জ্বালানি খাতে।

জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে বিমান টিকিটের দাম আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের ভ্রমণ খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন