© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাত্তরে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

শেয়ার করুন:
একাত্তরে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ২২ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলে নতুন একটি প্রস্তাব তোলা হয়েছে। গত শুক্রবার (২০মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি কংগ্রেসে উত্থাপন করেন।

এতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া ও নারীদের ওপর চালানোর নির্যাতনের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন এটি পর্যালোচনার জন্য বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

এই প্রস্তাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে করা বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, একাত্তরে জামায়াতে ইসলামী পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করেছিল, ফলে তাদের বিচারের মুখোমুখি করার কথা বলা হয়েছে।

পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে সেটি উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে- সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত ‘জেনোসাইড’ লেখাটি বা ঢাকার তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের পাঠানো সেই ‘ব্লাড টেলিগ্রাম’- সবই প্রমাণ করেয ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট নামে চালানো অভিযান ছিল ছিল একটি পরিকল্পিত গণহত্যা।

এই প্রস্তাবের মাধ্যমে দাবি জানানো হয়েছে যেন মার্কিন প্রেসিডেন্ট একাত্তরের এই বীভৎসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে যেন স্বীকৃতি দেন। সেই সাথে অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাসকে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন