© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে অবাক যুক্তরাষ্ট্র!

শেয়ার করুন:
ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে অবাক যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৭ পিএম | ২২ মার্চ, ২০২৬
গত শুক্রবার ভারত মহাসাগরে প্রায় ২৫০০ মাইল দূরে থাকা একটি যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানের অস্ত্র আসলে কত দূর যেতে পারে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পও আশঙ্কা করেছিলেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, যা একদিন যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে পারে। তবে এখনো ইরানের সেই সক্ষমতা নেই।

ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলাটি ব্যর্থ হয়েছে। এতে বোঝা যায়, ইরান যত দূরে ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেগুলো তত কম নির্ভরযোগ্য হয় এবং লক্ষ্যভেদ করার ক্ষমতাও কমে যায়।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেদিন। একটি মাঝপথে নষ্ট হয়ে যায় আর অন্যটি মার্কিন বাহিনী ভূপাতিত করে।

এত দূরে ক্ষেপণাস্ত্র পৌঁছানোতেই যুক্তরাষ্ট্র অবাক হয়েছে। এই হামলা হয় ব্রিটেনের ঘাঁটিগুলো আরো ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই।

এক পশ্চিমা সামরিক কর্মকর্তা বলেন, ‘ইরান হয়তো যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে চাচ্ছে যে, তারা শুধু মধ্যপ্রাচ্য নয়, আরো বড় এলাকায় প্রতিরক্ষা বাড়ায় বা মনোযোগ দিক।’

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো বলেছেন, ২৫০০ মাইল দূরত্ব ইরানের ক্ষেপণাস্ত্রের সাধারণ ঘোষিত পাল্লার চেয়েও বেশি।

তিনি আরো বলেন, ‘ইরান অনেক বছর ধরে পরিকল্পনা করে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে।

এ কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো আগেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে। রোমানিয়া ও পোল্যান্ডেও এমন ব্যবস্থা আছে, যা ইরানের হুমকি মোকাবেলার জন্য তৈরি। তবে এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারে। এ ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাতে তাদের আরো কয়েক বছর সময় লাগতে পারে।

তবে টম কটন মনে করেন, ইরান দ্রুত প্রযুক্তি মিলিয়ে নিলে ছয় মাসের মধ্যেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাতে পারে। অন্যদিকে জন র‍্যাটক্লিফ বলেন, ইরানকে থামানো না গেলে ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। তবে কবে এমন হবে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

এসকে/এসএন

মন্তব্য করুন