© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রয়টার্সের অনুসন্ধানী তথ্য / মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রেই বাহরাইনে ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রেই বাহরাইনে ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ২২ মার্চ, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দশম দিনে বাহরাইনের ঘনবসতিপূর্ণ এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক একাডেমিক বিশ্লেষণে দেখা গেছে, ওই বিস্ফোরণের ঘটনায় মার্কিন বাহিনীর পরিচালিত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যাটারি থেকে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দায়ী ছিল।

গত ৯ মার্চের ওই ঘটনায় শিশুসহ মোট ৩২ জন আহত হন; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে বাহরাইন এবং যুক্তরাষ্ট্র ওই ঘটনার জন্য ইরানের ড্রোন হামলা দায়ী বলে অভিযোগ করেছিল।

তবে রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার অদূরে এবং তেল শোধনাগার সমৃদ্ধ সিতরা দ্বীপের মাহাজ্জা এলাকায় ওই বিস্ফোরণের সময় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন ছিল।

দেশটির সরকারের একজন মুখপাত্র বলছেন, ওই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি মাঝ-আকাশে একটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল। এর ফলে অনেক মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।

তিনি বলেন, ‘‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা ইরানি ড্রোন- কোনোটিই সরাসরি ভূমিতে আঘাত করার কারণে এই ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’’ এছাড়া মাহাজ্জার ওই ঘটনায় ইরানি ড্রোন কোনও জড়িত ছিল কি না, সে বিষয়ে বাহরাইন কিংবা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

সূত্র: রয়টার্স।

এসকে/এসএন

মন্তব্য করুন