© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চরম অস্থিরতার মধ্যে ‘প্যানিক মোডে’ রয়েছেন ট্রাম্প: সিনেটর মারফি

শেয়ার করুন:
চরম অস্থিরতার মধ্যে ‘প্যানিক মোডে’ রয়েছেন ট্রাম্প: সিনেটর মারফি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ২২ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চলমান চরম অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে প্যানিক মোডে রয়েছেন।’

চার সপ্তাহ ধরে চলা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনায় নেতৃত্ব দিচ্ছেন মারফি। এক প্রতিক্রিয়ায় সিনেট ফরেন রিলেশনস কমিটির এ সদস্য বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাম্প চরম অস্থিরতার মধ্যে রয়েছেন।

চলমান এ সংঘাতের গতিপ্রকৃতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে বলেও জানান তিনি।

এই যুদ্ধকে ‘ট্রাম্পের উন্মাদ যুদ্ধ’ বলে আখ্যায়িত করে সতর্ক করে মারফি বলেন, ‘এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে জ্বালানি বাজারে পড়েছে। তার মতে, তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে সরাসরি চাপ তৈরি হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।’

প্রসঙ্গত, ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর বিশ্বজুড়ে উত্তেজনা আরো বেড়ে যায়। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে।’

তবে মারফির দাবি, এ সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই; বরং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এসকে/এসএন

মন্তব্য করুন