© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রধানের ক্যাম্প পরিদর্শন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী প্রধানের ক্যাম্প পরিদর্শন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১০ পিএম | ২২ মার্চ, ২০২৬
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২২ই মার্চ) সকালে তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

ঈদকে ঘিরে দায়িত্ব পালনরত সেনাদের মনোবল বাড়াতে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

টিকে/

মন্তব্য করুন