© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোকসজ্জা নিয়ে স্বাধীনতা দিবসে নির্দেশনা

শেয়ার করুন:
আলোকসজ্জা নিয়ে স্বাধীনতা দিবসে নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ পিএম | ২৩ মার্চ, ২০২৬
সোমবার (২৩ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে আগেই জানিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। গত ৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এবি/এস এন

মন্তব্য করুন