© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়নগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার করুন:
বিজয়নগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ পিএম | ২৩ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান প্রকাশ (৩০) কালু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান চাঁনপুর গ্রামের সাফি উদ্দিনের ছেলে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, উপজেলার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় আব্দুর রহমানকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুর রহমানের বিরুদ্ধে আগের একটি মাদকের মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন