© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাস শিক্ষার লাগাতার চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
ইতিহাস শিক্ষার লাগাতার চর্চা করবে সরকার: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ইতিহাসের শিক্ষার লাগাতার চর্চা করবে বর্তমান সরকার। কারণ এই চর্চার ওপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে, ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়ে ছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। তবে জনগণের চাওয়া দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি।

আইকে/টিকে

মন্তব্য করুন