বরিশালে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৩:০৬ পিএম | ২৪ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা এক বর্ণিল ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিল। গতকাল সোমবার ঈদুল ফিতরের তৃতীয় দিনে অনুষ্ঠিত এই গেট-টুগেদারে ব্যাচের প্রায় ২০ জন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
বিপ্লব ঘোষ রাহুল, জামিল খান, ইকরামুল শিমুল ও অমিসহ স্থানীয় আয়োজকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে আড্ডা, স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিনের বন্ধুকে কাছে পেয়ে সবাই শৈশবে ফিরে যান।
অনুষ্ঠানের আয়োজক বিপ্লব ঘোষ রাহুল বলেন, "কাজের ব্যস্ততায় সবাইকে একসাথে পাওয়া কঠিন। ঈদের এই আনন্দঘন সময়ে পুরোনো বন্ধুদের কাছে পেয়ে মনটা ভরে গেল। আমরা চেষ্টা করেছি পুরোনো দিনের সেই আড্ডাটা ফিরিয়ে আনতে।"
আরেক আয়োজক জামিল খান বলেন, "এই পুনর্মিলনী শুধুমাত্র গেট-টুগেদার নয়, এটি আমাদের বন্ধুত্বের বন্ধন নতুন করে দৃঢ় করার একটি প্রচেষ্টা। আজকের এই আনন্দ আমাদের দীর্ঘদিনের না দেখার আক্ষেপ দূর করে দিয়েছে।"
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটাতে একটি বড় গেট-টুগেদার আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে পুরোনো দিনের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ করে আবেঘন পরিবেশ তৈরি হয়। সবাই এই ধরনের আয়োজন প্রতি বছর করার অঙ্গীকার করেন।
টিকে/