রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ২৪ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকায় যানজট নিরসনে সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
তবে সভার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এবি/টিএ