© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বরাষ্ট্রমন্ত্রী / স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ২৪ মার্চ, ২০২৬
রাজধানীর যানজট নিরসনে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে, তার সুফল নগরবাসী এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও ভোগ করতে পারবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় সরকার সমন্বিত উদ্যোগ নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে।’ সভায় রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এবি/টিএ

মন্তব্য করুন