© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী

শেয়ার করুন:
দেশ গঠনে অবদান রাখলে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করবে সরকার: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৪ মার্চ, ২০২৬
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশ গঠনে কর্মকর্তা-কর্মচারীদের অবদান সরকার যথাযথ মর্যাদা ও স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যুগোপযোগী উদ্ভাবন ও প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের মাধ্যমে এ ধরনের পরিবর্তন এলে দেশ উপকৃত হবে।’

ঈদের আনন্দ বছরের বাকি সময়জুড়েও মানুষের জীবনে বিরাজ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঈদ উদযাপনের ঐতিহ্য-সেমাই, শিন্নি ও পোলাওসহ নানা আয়োজন-আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য উন্নত মূল্যবোধ ও সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’ মন্ত্রী দেশের উন্নয়ন ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।

আরআই/এসএন

মন্তব্য করুন