তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয় নাই: কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত
১২:৪৫ এএম | ২৫ মার্চ, ২০২৬
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয় নাই। একজন বীরুত্তমের ছেলে এখন দেশের প্রধানমন্ত্রী এটা বড় কথা না। জিয়াউর রহমান রাজনীতির মধ্য দিয়ে দেশ পরিচালনায় আসেননি কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘ সময় রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে এসেছেন।
সম্প্রতি গণমাধ্যমে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, সবাই জানে আমি তারেক রহমানের অনেক কিছুকেই পছন্দ করতাম না। তার হাওয়া ভবনকে পছন্দ করি নাই, তার কার্যকলাপ থেকে শুরু করে অনেক কিছু পছন্দ করি নাই। এদেশের মানুষ জানে যে, যেটা আমার হৃদয় থেকে সত্য বলে সেটা আমি সবসময় বলি। পক্ষে যাক আর বিপক্ষে যাক, এটাকে আমি ভরসা করে বলি না।
কিন্তু ’২৪ সালে শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের একটা কাজও আমার অপছন্দ হয় নাই।
তিনি আরো বলেন, কেউ আমাকে বলেও দেয়নি। তার প্রতিটি কাজই অনেকাংশে আমার পছন্দ হয়েছে। আজকে মাত্র এক মাস কয়েক দিন সরকারে আছে।
এই এক মাস কয়েক দিনের তারেক রহমানের পরিচালিত সরকার আমার কাছে যথার্থই মনে হয়েছে।
এসকে/টিকে