© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজির অভিযোগে ফেনী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি বহিষ্কার

শেয়ার করুন:
চাঁদাবাজির অভিযোগে ফেনী সরকারি কলেজের ছাত্রদল সভাপতি বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ২৫ মার্চ, ২০২৬
মো. শফি উল্লাহ রিপন: ফেনী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি নোমানুল হক নোমানকে (২৭) চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নেতাদের কাছে চাঁদার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারী নোমানুল হক নোমানকে ছাত্রদলের সকল পদ থেকে বহিষ্কার করেছেন। একই সঙ্গে বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান ভুঞাকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে।

জেলার পাঁচগাছিয়া এলাকার মাটি ব্যবসায়ী নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার ইফতুর কাছে নোমান সম্প্রতি চাঁদা দাবি করেছিলেন। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি সামনে আসে।

এমআই/টিকে

মন্তব্য করুন