© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাঁশির সুর থেকে উদ্যোক্তা ফয়সাল

শেয়ার করুন:
বাঁশির সুর থেকে উদ্যোক্তা ফয়সাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
একসময় মঞ্চে বাঁশির সুরে দর্শকদের মুগ্ধ করতেন ফয়সাল আহমেদ। কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ছিল তার পরিচিতি। তবে সময়ের পরিক্রমায় বদলেছে তার জীবনের সুর। তিনি এখন তিনি একজন সফল উদ্যোক্তা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের এই তরুণ ২০১৯ সালে পরিবারের জন্য কেনা ভেজাল মধু থেকে অনুপ্রাণিত হন। খাঁটি মধু খোঁজার সেই চেষ্টা থেকেই শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার পথচলা। চট্টগ্রামের একজন মধু গবেষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে মাত্র ১০ কেজি মধু দিয়ে শুরু করেন ব্যবসা। শুরুতে স্বজনদের কাছে বিক্রি করলেও ধীরে ধীরে বাড়তে থাকে তার পরিসর।



বর্তমানে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় গড়ে তুলেছেন শো-রুম ও ল্যাব। এখানে ২০টিরও বেশি প্রকারের মধু প্রদর্শন করা হয়, আর বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার খাঁটি খাদ্যপণ্য। এখানে এসে মধু পরীক্ষা করার প্রক্রিয়া দেখেছি। এতে পণ্যের প্রতি আমাদের বিশ্বাস বেড়েছে। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগ নেওয়া উচিত।



উদ্যোক্তা ফয়সাল আহামেদ বলেন, ‘আমার ব্যবসার সবচেয়ে বড় পুঁজি আস্থা। ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমরা কোনো পণ্য বাজারে দিই না। শুরুতে পরিবারের সমর্থন না পেলেও এখন এই ব্যবসা দিয়েই পরিবারের দায়িত্ব নিচ্ছেন ফয়সাল। পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন।’

টিকে/

মন্তব্য করুন