© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মগবাজারে নবীনের শোরুম বন্ধ, হাতিরঝিল থানার ওসিকে শোকজ

শেয়ার করুন:
মগবাজারে নবীনের শোরুম বন্ধ, হাতিরঝিল থানার ওসিকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ২৫ মার্চ, ২০২৬
রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের পাঞ্জাবির শোরুম জোরপূর্বক বন্ধ করে দেয়ার ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’র কারণে হাতিরঝিল থানার ওসিকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে বলা হয়, বুধবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মগবাজার এলাকার বিশাল সেন্টার নামক মার্কেটে ‘নবীন’ ব্রান্ড নামের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ হাজির হয়ে ওই পাঞ্জাবির দোকান বন্ধ করে দেয়ার হুকুম দিচ্ছে। ঘটনার সময় কিছু লোককে খুব উদ্ভূত আচরণ করতে দেখা যায়।

এতে আরও বলা হয়, ওই সময় পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের এমন নির্লিপ্ততা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে বলে মনে করেন আদালত। পুলিশের এ ধরনের নির্লিপ্ততাকে কেন আইন বহির্ভূত এবং পেশাদারিত্ব আরচণবিরোধী হিসেবে ঘোষণা করা হবে না এ মর্মে আগামী ৩ দিনের মধ্যে অত্র কোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হলো।

এছাড়াও উল্লেখিত ‘নবীন’ ব্রান্ডের পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেয়ার জন্য হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেয়া হলো। সেই সঙ্গে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেয়ার কথাও আদেশে উল্লেখ রয়েছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন