© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

শেয়ার করুন:
ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ২৫ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন (আইএফইএস)-এর ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জন জোসেফ লিস, নানাদ মারিনকোভিচ এবং মারিয়া চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটওয়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন এবং সংসদীয় কমিটির সংখ্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিমূলক করা, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধী দলের ওয়াকআউটের রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের কাছে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি দল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন