© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন:
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ এএম | ২৬ মার্চ, ২০২৬

বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর পরই তিনি মা-বাবার সমাধিসৌধে উপস্থিত হন।

পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন