দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণহানির ঘটনায় বিমানমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত
১১:৪৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রতিটি প্রাণ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। হঠাৎ করে প্রিয়জনকে হারানোর এ বেদনা ভাষায় প্রকাশের অতীত। তিনি মহান আল্লাহর নিকট নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী আরও বলেন, এ কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি সারা দেশবাসী সহমর্মিতা জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিহত আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহতের পেছনের প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এসকে/টিএ