সাতক্ষীরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
১২:২১ এএম | ২৭ মার্চ, ২০২৬
সাতক্ষীরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময় শহরের বাইপাস এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের সুলতানপুর এলাকায় এসব ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এ মিছিলের আয়োজন করে।
এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়।
ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তিনি।
তবে যুবলীগের কোনো কর্মসূচির ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
এসকে/টিএ